Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

তকিরহাটে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৩ জনকে জরিমানা

  প্রতিনিধি ১৯ জুলাই ২০২৫ , ৯:৩৯:৩৬ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা মোহাম্মদ তকিরহাট বাজার ও আশপাশের এলাকায় রাস্তাঘাট দখল করে ব্যবসা পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তার স্হাপনা (দোকান) সরিয়ে নিতে বলা হয়।

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা অপরাধে আর ঔষধ ব্যবসায়ীকে ২হাজার টাকা জরিমানা করা হয়, মিয়াদোত্তীর্ণ ঔষধ না রাখা, সরকারি ভাবে বিতরণের জন্য ঔষধ বিক্রি না করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈয়ার করার অপরাধে একটি বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।

১৯ জুলাই শনিবার সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অভিযানে সহায়তা করেন জাফতনগর পুলিশ ফাড়িঁর একটি টিম।

অভিযান শেষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি মোঃ নজরুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে চট্টবাণী কে জানান।

আরও খবর 27

Sponsered content