Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

অসহায় শহিদুলের মুখে হাসি ফোটাল ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৫ , ৫:৫৩:০১ প্রিন্ট সংস্করণ

পানছড়ি প্রতিনিধি: ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন মানুষের কল্যাণে, মানবিক কাজে সবসময় মানুষের পাশে। গরীব, দুঃখী, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল হয়ে উঠছে এই ফাউন্ডেশন।

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৫নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের সহজ-সরল, ধার্মিক ব্যক্তি শহিদুল ইসলাম। ফ্যাসিস্ট আমলে তার ছোট্ট দোকানটি দখল ও বকেয়া না দেওয়ার অজুহাতে স্থানীয় দোসরদের কারণে বন্ধ হয়ে যায়। এরপর থেকে তিনি মানবেতর জীবনযাপন করছিলেন।

এই খবর পেয়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে শহিদুল ইসলামের পাশে দাঁড়ায় পানছড়ি উপজেলা বিএনপি ও উপজেলা যুবদল। ফাউন্ডেশনের উদ্যোগে নতুন করে তার দোকান ঘরটি চালু করে দেওয়া হয় এবং নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্য সরবরাহ করা হয়।

বৃহস্পতিবার ৩০ অক্টোবর বিকালে এ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, দপ্তর সম্পাদক মো. সোলাইম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. মাসুদ ভূইয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আফসার ও সদস্য সচিব মো. সেলিম কোম্পানি।

ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অসহায় শহিদুল ইসলাম বলেন, “গত আওয়ামী লীগ সরকারের আমলে আমি অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। এরপর থেকে সংসার চালানো খুবই কঠিন হয়ে পড়ে। ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের এই সহায়তা আমাকে নতুন করে বাঁচার সাহস দিয়েছে।”

আরও খবর 29

Sponsered content