Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

ভোটার হতে অনলাইনেও করা যাবে আবেদন

  প্রতিনিধি ৮ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:১৩:৫৩ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: শেষ হয়েছে চট্টগ্রামে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। তবে যারা এসময়ে ভোটার হতে পারেননি তারা চাইলে অনলাইনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আবেদন করতে পারবেন।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা বশির আহমেদ বলেন, অনলাইনে আবেদন করার পর যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে ভোটার করে নেওয়া হবে। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম কিংবা যারা আগের ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম থেকে বাদ পড়েছেন, তাদেরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে’।

নগরের বায়েজিদ, অক্সিজেন, বাকলিয়া, নন্দনকানন, হালিশহর, পাহাড়তলী এলাকার অনেক বাড়িতে তথ্য সংগ্রহকারীরা যাননি বলে অভিযোগ করেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রামে ২ হাজার ৯১২ জন তথ্য সংগ্রহকারী কাজ করেছেন এবং তাদের তত্ত্বাবধান ও তথ্য যাচাই করেন ৬৩০ জন সুপারভাইজার।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোটার তালিকা হালনাগাদ করতে গত ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ২ লাখ ৫৬ হাজার ৯৩৫ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেন। নগরের ৪১ ওয়ার্ডে ৩৩ হাজার ৫৭৫ জন এবং জেলার ১৫ উপজেলায় ২ লাখ ২৩ হাজার ৩৬০ জন নতুন ভোটারের তথ্য সংগ্রহ করেছেন তথ্য সংগ্রহকারীরা। ছবি তোলা ও বায়োমেট্রিক ছাপ দেওয়ার কাজ চলবে ১১ এপ্রিল পর্যন্ত। তথ্য সংগ্রহকারীরা তালিকা থেকে ৬০ হাজার ৪৮৫ জন মৃত ভোটারের নাম বাদ দিয়েছেন।

নগরের পাঁচলাইশে নতুন ভোটার হওয়ার আবেদন করেন ৫ হাজার ১২৭ জন, চান্দগাঁওয়ে ৬ হাজার ৪২৬ জন, কোতোয়ালীতে ৩ হাজার ৬৭৩ জন, ডবলমুরিংয়ে ৮ হাজার ৮৪৭ জন, পাহাড়তলীতে ৫ হাজার ১৫৭ জন ও বন্দর এলাকায় ৪ হাজার ৩৪৫ জন।

নতুন ভোটার হতে সবচেয়ে বেশি আবেদন করেন বাঁশখালী উপজেলার ২২ হাজার ৯৬৬ জন। এছাড়া লোহাগাড়া উপজেলায় ২১ হাজার ২৩৯ জন, আনোয়ারায় ২০ হাজার ২০৬ জন, হাটহাজারীতে ১৯ হাজার ৩৬২ জন, বোয়ালখালীতে ১৮ হাজার ৫২৪ জন, সীতাকুণ্ডে ১৮ হাজার ১৩ জন, পটিয়ায় ১৫ হাজার ৮০ জন, রাঙ্গুনিয়ায় ১৪ হাজার ৭৭৯ জন, সাতকানিয়ায় ১৪ হাজার ৯৮৫ জন, মীরসরাইয়ে ১২ হাজার ৭৮১ জন, সন্দ্বীপে ১০ হাজার ৮০৩ জন, ফটিকছড়িতে ১০ হাজার ৪৫২ জন, রাউজানে ৯ হাজার ৯২১ জন, চন্দনাইশে ৯ হাজার ৮৩২ জন, কর্ণফুলীতে ৪ হাজার ৪১৭ জন আবেদন করেছেন।

নির্বাচন কমিশনের হালনাগাদ খসড়া ভোটার তালিকা অনুযায়ী, চট্টগ্রামে বর্তমান ভোটার ৬৫ লাখ ৪৮ হাজার ৯৭১ জন। সবচেয়ে বেশি ৪ লাখ ৭৩ হাজার ৬৫৫ জন ভোটার রয়েছেন ফটিকছড়ি উপজেলায়।

আরও খবর 25

Sponsered content