Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ফটিকছড়িতে ভ্রাম্যমান আদালতে ১ জনকে ১৫ দিন কারাদণ্ড ও ১টি স্কেভেটর ১টি গাড়ি জব্দ

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৩:৫৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী: ২৭ ডিসেম্বর ফটিকছড়ি উপজেলা কাঞ্চননগর ইউনিয়নের কর্নফুলি চা বাগান সংলগ্ন রক্তছড়ি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। ফটিকছড়ি থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় বিকাল ৫ টায় এ অভিযান পরিচালনা করেন।




এ সময় স্কেভেটরের সাহায্যে অবৈধভাবে নাল জমির মাটি (টপ সয়েল) কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করা, পরিবহন করা ও জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ এনে মোঃ বাদশা (২৩),পিতা- সিরাজুল ইসলাম নামক এক ব্যক্তিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়। তা ছাড়া ঘটনাস্থল থেকে মাটি খননের কাজে ব্যবহৃত একটি স্কেভেটর ও একটি মাটি বহনের কাজে ব্যবহৃত গাড়ি (ট্রলি) জব্দ করা হয়।




জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ স্যাজিস্ট্রট এ টি এম কামরুল ইসলাম।

আরও খবর 27

Sponsered content