Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ভুজপুর হারুয়ালছড়িতে মায়ের হাতে মেয়ে খুন

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ১০:০৮:৫৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ৫নং হারুয়ালছড়ি ইউনিয়নে আনিকা আক্তার (২৫) নামের দুই সন্তানের জননীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

১২ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে হারুয়ালছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন সোনা মিয়া হাজীর বাড়ি থেকে এ লাশ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত লাশটি একই এলাকার নাজিম উদ্দিনের মেয়ে। তার একজন ৪ মাস বয়সী মেয়ে এবং আরেকজন ৬ বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। সে লক্ষীপুর জেলার প্রবাসী মো: মুরাদের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর থেকে তাদের ঘরের দরজা বন্ধ পেয়ে সবার সন্দেহ জাগে। পরে রবিনসহ আরও একজন ঘরে প্রবেশ করে দেখতে পায় আনিকার পুরো শরীরে রক্ত, জবাই করা দেহ এবং শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন।পরে থানায় খবর দিলে মাগরিবের পর পুলিশ এসে লাশ উদ্ধার করে। সে সময় ঘরে আনিকার মা ছাড়া কাউকে পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছি। মেয়েটিকে কুঁপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মেয়ে এবং তার মায়ের সামান্য মানসিক সমস্যা আছে বলে শুনেছি। এ ব্যাপারে প্রশাসন ব্যবস্থা নেবে।

এ ব্যাপারে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুল হক বলেন, নিহত মেয়ে এবং তার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে এবং তার মায়ের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকতো। আজো ঝগড়ার এক পর্যায়ে তার মা তাকে একাধিক ছুরিকাঘাত করার পর মেয়েটি সেখানেই মারা যায়। এ ঘটনায় তার মাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ভূজপুর থানা সূত্র জানায়।

আরও খবর 27

Sponsered content