Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

ইউনিয়ন পরিষদ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, শোকজ ২ চেয়ারম্যানকে, ১ জনকে জরিমানা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৩ , ৯:৫৭:২৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে সরকারি ভবন ব্যবহার করে প্রার্থীদের প্রচারণার সুযোগ করে দেওয়ায় ফটিকছড়ির ২ ইউপি চেয়ারম্যানকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার।

তারা হলেন- উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু। অন্যজন হলেন ২০ নং আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদুল আলম।




২৪ ডিসেম্বর রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

জানা যায়, গত ২১ ডিসেম্বর সকাল ১১ টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন প্রাঙ্গন ব্যবহার করে চট্টগ্রাম -২(ফটিকছড়ি) আসনের নৌকা প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা করেন। একই দিনে সন্ধ্যা ৭ টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়ব নির্বাচনী প্রচারণা সভা করেন বাগানবাজার ইউনিয়ন পরিষদ ব্যবহার করে।




উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার জানান, ফটিকছড়ির ১ নং বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু ও ২০ নং আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলমের বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থী কাজ করায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। শনিবার তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। সোমবারের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়।

এছাড়াও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোজাম্মেল হক চৌধুরী।




এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোন ছাড় দেওয়া হবে না।

আরও খবর 27

Sponsered content