প্রতিনিধি ১১ জুন ২০২৫ , ১০:৪৩:৩৪ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : সামাজিক সেবামূলক সংগঠন মানবিক উত্তর ফটিকছড়ির উদ্যোগে ২৫ টি অসহায় পরিবারের মাঝে সেলাইমেশিন বিতরণ সম্পন্ন হয়েছে।
শান্তির হাট মিসকাতুন্নবী দাখিল মাদ্রাসা হলরুমে ১১ জুন বুধবার সকাল ১১টায় সংগঠনের উপদেষ্টা মাওলানা মুহিউদ্দিন আহমদের সভাপতিত্বে মানবিক উত্তর ফটিকছড়ির সমন্বয়ক এম ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি জামায়াত মনোনীত ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।
প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আবদুল জব্বার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা এডভোকেট আবছার উদ্দিন হেলাল,থানা জামায়াতের আমির অধ্যাপক জাহাঙ্গীর আলম, মাস্টার আবদুল বারেক,সুপার মাওলানা জহুরুল হক,সুপার মাওলানা জাহাঙ্গীর আলম, জামায়াত নেতা ইউসুফ বিন সিরাজ,জিয়াউল হক,মাওলানা এম এ হালিম, বিএনপি নেতা আহমদ ছাফা মেম্বার, ইলিয়াস মেম্বার, মাস্টার জাহাঙ্গীর আলম, এম এ মান্নান, ব্যাংকার হারুন রশিদ,ডাক্তার শফিউল আলম,মাওলানা গোলাম কিবরিয়া, ছাত্রনেতা শহিদুল কায়সার সুমন, নাজমুল হাসান,মামুনুর রশিদ জাফর ইমাম,শফিউল আলম, ইকবাল হোসেন, শাওন মাহমুদ,ইমরান খান ফরহাদ,তানজিমুল ইসলাম,রাকিব,কুতুব উদ্দিন,আরাফাত সাকিব,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্ঠান প্রদান শিক্ষকবৃন্দ,মানবিক উত্তর ফটিকছড়ির সদস্যবৃন্দ।