Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
পার্বত্য চট্টগ্রাম

থানচিতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের পাশে দাড়ালেন ভিক্ষু সংঘ পরিষদ

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৫ , ১:৪৫:৫৫ প্রিন্ট সংস্করণ

বিশেষ প্রতিনিধি, পার্বত্য চট্টগ্রাম: বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারের সম্প্রতি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যবসায়ীর পাশে দাড়ালেন থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদ পরিষদ। রবিবার ০২ নভেম্বর সকালে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে মোট ৫১,০০০ টাকা তুলে দেন তারা।

নবনির্মিত বাজার সেট প্রাঙ্গনে এককালীণ অনুদান বিতরণ করেন বান্দরবানের থানচি উপজেলা বৌদ্ধ ভিক্ষু সংঘ পরিষদের সাধারণ সম্পাদক ও করুনা শিশু সদনের পরিচালক ভদন্ত উ: গাইন্দামালা মহাথেরো। এসময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ বলে আসে না। আগুন,পানি,বাতাস,প্রাকৃতিক আবহাওয়া অক্সিজেন মানুষের সর্বদায় প্রয়োজন রয়েছে। এটি না থাকলে মানুষ ও পৃথিবীর কোন জীব বেঁচে থাকা সম্ভব নয়।

এখন থেকে সতর্কতা অবলম্বন করলে কেবল প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পাওয়া যাবে।

অনুদান প্রদানে উপস্থিত রুমা উপজেলার অগ্রবংশ অনাথালয় পরিচালক ভদন্ত উ: নাইন্দিয়া মহাথেরো বলেন,ধর্ম যার যার মানবিকতা সবার। প্রাকৃতিক দুর্যোগ, অসহায় অনাথ শিক্ষার্থীর পড়াশোনায়, অসুস্থ নর-নারী, সমাজের অসহায়,গরীব,হত দরিদ্রদের পাশে পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ভিক্ষুরা ছিল, আছে এবং ভবিষ্যৎতে ও থাকবে।জগতের সকল প্রাণী সূখে থাকার জন্য আমরা সর্বদায় কাজ করে যাচ্ছি।

এ সময় বলিপাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ: আচিংঙা ভিক্ষু, ক্যচু পাড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ ভদন্ত উ: পইঞা ওয়াইসা মহাথেরো,মংনাই পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ গুনা বংশ মহাথেরো উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২৫ অক্টোবর মধ্যরাতে বলিবাজারের ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুরে ছাই হয়ে যায়।

আরও খবর 29

Sponsered content