Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

ঘোড়া জবাই করা কসাই মাহবুবকে আটক করেছে র‌্যাব

  প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৩ , ১১:৩১:৩৬ প্রিন্ট সংস্করণ

আহমদুল হক, রামু প্রতিনিধি: পবিত্র শবে কদর উপলক্ষে কক্সবাজারের উখিয়া উপজেলা মরিচ্যা বাজারে লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রিতে অভিযুক্ত কসাই মাহবুব আলমকে (৩০) আটক করেছে র‌্যাব।

বুধবার (১৯এপ্রিল) রামু বড়ডেবা থেকে আটক করা হয়।আটক কসাই উখিয়া হলদিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।




বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব ১৫ সিপিসির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।

তিনি জানান, পবিত্র শবে কদর উপলক্ষে উখিয়ায় লোকচক্ষুর অন্তরালে রাতের অন্ধকারে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। বিষয়টি আমাদের নজরে আসলে আমরা অভিযানে নামি। ঘটনার পর থেকে পলাতক ছিল কসাই। সে বারবার স্থান পরিবর্তন করছিল। তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা জানতে পারি যে সে রামুর একটি গহীন পাহাড়ে অবস্থান করছে। পরে আমরা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই।




আটকের পর কসাই মাহবুব প্রাথমিক স্বীকারোক্তিতে বলেন, সে এই পর্যন্ত ৩০টির বেশি ঘোড়া জবাই করে বিক্রি করেছে। কক্সবাজার সমুদ্র সৈকতের অসুস্থ ঘোড়া গুলো যখন মালিক ফেলে চলে যেতো তখন সে টার্গেট করে থাকতেন। পরে চিকিৎসার নাম করে জবাই করে বিক্রি করতেন।

আটকৃত কসাই মাহবুব আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।




আরও খবর 30

Sponsered content