কক্সবাজার

মহেশখালীতে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে আটক-১, বিপুল অস্ত্র উদ্ধার

  প্রতিনিধি ১৯ ডিসেম্বর ২০২৫ , ১১:০৮:৪২ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি : মহেশখালীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালিত হয়েছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’-এর অংশ হিসেবে মহেশখালী থানাধীন হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন গহীন পাহাড়ে মিন্টু বাহিনীর গোপন আস্তানায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে উক্ত আস্তানা থেকে ৪টি দেশীয় পিস্তল, ২টি দেশীয় একনলা বন্দুক, ১০ রাউন্ড তাজা গোলা, ৮টি তাজা কার্তুজ, ৩টি ফাঁকা কার্তুজ এবং ৭টি বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় মিন্টু বাহিনীর অন্যতম প্রধান সদস্য আহসান উল্লাহ (৪৫) নামের এক সন্ত্রাসীকে আটক করে যৌথ বাহিনী।

আটককৃত আহসান উল্লাহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং পতিত ফ্যাসিস্ট সরকারের চিহ্নিত সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং উপকূলীয় অঞ্চলে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও খবর 30

Sponsered content