প্রতিনিধি ২ মে ২০২৫ , ৮:৩২:৫৪ প্রিন্ট সংস্করণ

আহমদুল হক: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১লা মে) বিকাল চারটায় রামু বাইপাস ফুটবল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু চৌমুহনী চত্বরে সমাবেশে মিলিত হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন রামু উপজেলার সভাপতি মোক্তার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন। তিনি বলেন বাংলাদেশে ৬০ শতাংশ মানুষ হচ্ছে শ্রমিক জনতা কিন্তু বাংলাদেশের আইন, রাষ্ট্রিয় কাঠামো, দেশের পরিবেশ-পরিস্থিতি হচ্ছে শ্রমিকরা কাইট পরিশ্রম করে কিন্তু তাদের জিবন মানের উন্নতি হয় না। তিনি আরও বলেন তারা ১৬-১৭ ঘন্টা কাজ করে নিঃস্ব ভাবে জীবনযাপন করে আর মালিকরা উন্নত জীবনযাপন করে। এটা কোন শ্রমনীতি হতে পারে না।
এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন রামু উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা আ.ন.ম হারুন। তিনি বলেন বাংলাদেশে বড় বড় দালান, শিল্প কলকারখানা, রাস্তা ঘাট, ব্রীজ ইত্যাদি হচ্ছে শ্রমিকদের ঘামের বিনিময়ে। আর সেই শ্রমিকদের মূল্যায়ণ করতে না পারলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দুর্বার আন্দোলন গড়ে তোলবে। তিনি আরও বলেন অনেক শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ করা হয় মালিক তাদের নির্যাতন করছে, আবার অনেক মালিক অভিযোগ করেন শ্রমিক যথাযথভাবে তার কর্ম সম্পাদন করেন না। আজকে আমরা বলতে চাই মালিক-শ্রমিকের সম্পর্ক সুদৃঢ় করার জন্য আল্লাহ তায়ালার পক্ষ থেকে শ্রমনীতি শিখিয়ে দিয়েছে। মালিক শ্রমিকের সম্পর্ক কিভাবে সম্পাদিত হবে সেটা প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) শিখিয়ে গিয়েছেন। তাই ইসলামী শ্রমনীতি বাস্তবায়নিই হবে আমাদের জন্য কল্যাণকর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা শ্রমিক কল্যাণের উপদেষ্টা আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ তৈয়ব উল্লাহ, পরিবহন জেলা সভাপতি মোঃ শাহজাহান, উপদেষ্টা সৈয়দ সোহরাব হোসেন প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।