Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

মহেশখালীর ট্রলারে জলদস্যুদের তাণ্ডব: ১২ মাঝিমাল্লা আহত, এক জেলে নিখোঁজ

  প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৫ , ১২:৪৯:৫৮ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জলদস্যুদের হামলার শিকার হয়েছে মাছ ধরার ট্রলার এফবি সাফওয়ান। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গোপসাগরের গুলিদ্ধার লাশের ফারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ডাকাতির সময় ট্রলারে থাকা ১৩ মাঝিমাল্লার মধ্যে ১২ জনকে মারধর করে ট্রলারের কোল্ডস্টোরে আটকে রাখে জলদস্যুরা। এ সময় হারেছ নামের এক জেলেকে কুপিয়ে সাগরে ফেলে দেয়।

ট্রলারের মাঝি নবী হোসেন জানান, মাছ ধরার সময় হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গেলে জলদস্যুদের একটি ট্রলার তাদের ওপর আক্রমণ চালায়। ডাকাতরা মাছ, জাল, মেশিন, মোবাইল, ব্যাটারি ও অন্যান্য মালামালসহ প্রায় ১২ লাখ টাকার সম্পদ লুট করে নেয় এবং ট্রলারটি সাগরে ভাসিয়ে দেয়।

পরে অন্য একটি ট্রলারের মাধ্যমে ঘটনাটি মালিক খাইর হোসেনকে জানানো হলে তিনি দ্রুত সাগরে গিয়ে ট্রলার ও ১২ মাঝিমাল্লাকে উদ্ধার করে মহেশখালী ঘাটে নিয়ে আসেন। তবে নিখোঁজ জেলে হারেছের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি।

ট্রলার মালিক খাইর হোসেন জানান,“২২ দিন সরকারি বন্ধের পর প্রথমবার সাগরে মাছ ধরতে গিয়েছিলাম। এই হামলায় আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।”

আরও খবর 30

Sponsered content