Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

মহেশখালীতে বাজার মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

  প্রতিনিধি ১৯ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১২:০৫ প্রিন্ট সংস্করণ

মহেশখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বুধবার (১৭ ফেব্রুয়ারী) বিকালে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করছে মহেশখালী উপজেলা প্রশাসন।

জনস্বার্থে এই কার্যক্রম জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এর অংশ হিসেবে মহেশখালী উপজেলার গোরকঘাটা বাজার এবং বড় মহেশখালী নতুন বাজার এলাকায় নিয়মিত বাজার তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

অভিযান চলাকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় রশিদ সংরক্ষণ না করার দায়ে ৪ (চার) ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় সর্বমোট ১১,০০০ (এগারো হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আবু জাফর মজুমদার বলেন, পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট প্রতিরোধ এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর 30

Sponsered content