প্রতিনিধি ২৪ মার্চ ২০২৬ , ১১:১৭:২০ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উদযাপন উপলক্ষে কুতুবদিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ২৬শে মার্চ সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। একই দিন বিকাল ৩টায় এক আলোচনা সভার আয়োজন করা হবে।
এছাড়াও আগামী শুক্রবার (২৭শে মার্চ) কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের আগমন উপলক্ষে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ ধুরুং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমেদ চৌধুরী, সদস্য সচিব এম এ ছালাম কুতুবী, সহ সভাপতি আবু মুছা কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সভাপতি ফিরোজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজেম উদ্দিন নাজু।
এছাড়া শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইউছুফ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদ খান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আবুল বশরসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য সিনিয়র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।