প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ১০:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

শেরিফ হোসেন,নীলফামারী: নীলফামারী-৪ (সৈয়দপুর–কিশোরগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সানাই মাহবুবের স্বামী আবু সালেহ মূসা।
জানা যায়, জনসংযোগ, উন্নয়ন পরিকল্পনা এবং তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে শিগগিরই মাঠে নেমে পড়বেন তিনি। রাজনৈতিক মাঠে নতুন মুখ হলেও এলাকার সমস্যা-সমাধান এবং উন্নয়ন অঙ্গীকার নিয়ে জনগণের সামনে হাজির হতে চান তিনি।
এমপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের ঘোষণা আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। শিগগিরই তিনি আনুষ্ঠানিক কর্মসূচি প্রকাশ করবেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।