Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

রাণীশংকৈলে ১৯ দুঃস্থের হাতে যাকাত তহবিলের চেক তুলে দিল ইসলামী ফাউন্ডেশন

  প্রতিনিধি ১৬ মার্চ ২০২৬ , ১১:০১:৪০ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার ১৯ জন অসচ্ছল নারী-পুরুষের মাঝে মোট ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকার চেক প্রদান করা হয়। প্রত্যেক উপকারভোগী পেয়েছেন ৯ হাজার ৩০০ টাকা করে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ও যাকাত কমিটির সদস্য সচিব ফরহাদুজ্জামান ফরহাদ, কমিটির সদস্য আনিসুর রহমান, মডেল মসজিদের কেয়ারটেকার আমিরুল ইসলাম, বেলায়েত হোসেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি মোবারক আলী এবং ব্যবসায়ী আব্দুল খালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে ইউএনও খাদিজা বেগম বলেন, পবিত্র রমজান মাস মানুষের মধ্যে সহমর্মিতা ও মানবিকতার চেতনা জাগ্রত করে। সমাজের সামর্থ্যবান মানুষের যাকাতের মাধ্যমে দরিদ্র মানুষের জীবনমান কিছুটা হলেও উন্নত করা সম্ভব। তিনি আরও বলেন, সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচি অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সময় ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ফরহাদুজ্জামান ফরহাদ বলেন, ইসলামে যাকাত একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। সঠিকভাবে যাকাত বণ্টনের মাধ্যমে সমাজে দারিদ্র্য কমিয়ে আনা সম্ভব। তিনি বিত্তবানদের নিয়মিত যাকাত প্রদানের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আরও খবর 4

Sponsered content