Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

‎নিখোঁজ শিশুর সন্ধানে উৎকণ্ঠিত পরিবার

  প্রতিনিধি ২৪ অক্টোবর ২০২৫ , ৯:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ

‎কক্সবাজার প্রতিনিধি: ‎কক্সবাজারের চাউল বাজার এলাকার ফুলবাগ সড়ক থেকে মোঃ আবদুল্লাহ (১১) নামের এক শিশু গত কয়েক ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, ছেলেটি কথা বলার সময় তোতলায় এবং নিজের পরিচয় স্পষ্ট করে বলতে পারে না।

‎নিখোঁজ শিশু আবদুল্লাহ ফুলবাগ সড়কের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করে। বৃহস্পতিবার হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার স্বজনরা।

‎পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ছেলেটির শারীরিক ও মানসিক অবস্থার কারণে তারা ভীষণ উৎকণ্ঠার মধ্যে আছেন। আবদুল্লাহর সন্ধান পেলে বা তাকে দেখা গেলে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য তারা সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

‎যোগাযোগ : ০১৮১৮৫৯৪০২৫

‎পরিবারসহ স্থানীয়রা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেছেন।

 

আরও খবর 30

Sponsered content