Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুবদিয়া উপজেলা বিএনপির স্বাধীনতা দিবস পালন

  প্রতিনিধি ২৬ মার্চ ২০২৫ , ১০:৩০:৩১ প্রিন্ট সংস্করণ

কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়া উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছেন। ২৬ শে মার্চ ২৪ ইং বুধবার সকালে কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক (সংসদ সদস্য) কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি, কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী।

অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ ছালাম কুতুবী।

এই সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সি. যুগ্ম সাধারণ সম্পাদক এম মোবারক হোসাইন, উপজেলা বিএনপির সহ-সভাপতি, আবু মুসা কুতুবী,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি, আবুল কালাম, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নির্বাহী কমিটির সদস্য, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন (ভুট্ট), আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এম কাওছার হোসেন (রিপন)।

এই সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

 

আরও খবর 30

Sponsered content