প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪০:১৮ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া : কুতুবদিয়া-মহেশখালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ কুতুবদিয়া উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপী সফরের মাধ্যমে তিনি দ্বীপবাসীর ভালোবাসায় সিক্ত হন।
বর্ণাঢ্য গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় সকাল থেকেই কুতুবদিয়ার বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। সংসদ সদস্য আলমগীর ফরিদ আলী আকবর ডেইল ঘাট দিয়ে কুতুবদিয়ায় প্রবেশ করেন। এরপর উপজেলার সিনিয়র নেতাকর্মীদের সাথে নিয়ে তাবলছর, বড়ঘোপ বাজার,আজম সড়ক ও আকবর বলির ঘাট,ধুরুং বাজার ও লেমশীখালীসহ তিনি একে একে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
নব-নির্বাচিত এমপি আলমগীর ফরিদ বলেন, “এই বিজয় কুতুবদিয়া ও মহেশখালীর আপামর জনসাধারণের বিজয়। দ্বীপবাসীর উন্নয়ন ও অধিকার রক্ষায় আমি সবসময় আপনাদের পাশে থাকব।” নেতাকর্মীরা এসময় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন।
দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি দরবার ঘাট এলাকায় পৌঁছান। সেখানে উপস্থিত বিপুল সংখ্যক নেতাকর্মীর কাছ থেকে বিদায় নিয়ে স্পিডবোট যোগে তিনি কুতুবদিয়া ত্যাগ করেন।