Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

অশ্রুশিক্ত নয়নে বিদায় নিলেন ইউএনও কামরুল হোসেন চৌধুরী

  প্রতিনিধি ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১৪:৩১ প্রিন্ট সংস্করণ

উখিয়া প্রতিনিধি : উখিয়া উপজেলার “দি-স্পীড ম্যান” খ্যাত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর বিদায় অনুষ্ঠানে বিদায়ী অতিথির বক্তব্য শুনে ভারাক্রান্ত মনে আবেগাপ্লুত হয়ে উপস্থিতি অতিথির মধ্যে অনেকে চোখের জল ধরে রাখতে না পেরে কেঁদে ফেললেন। ১২ ডিসেম্বর রাত ৯ টায় অফিসার্স ক্লাবের হল রুমে উখিয়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জারিন তাসমিন তাসিন সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা উখিয়া উপজেলা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: ছৈয়দ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সিরাজী সহ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাম্মদ হাবীবা জাহান।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী। তিনি উপস্থিত সকলের কাছে তার অসমাপ্ত কর্মকাণ্ড সমাপ্ত করতে না পারার জন্য দু:খ প্রকাশ করেন।যে কাজ গুলো তিনি করে যেতে পেরেছেন সবার সহযোগিতায় তা এগিয়ে নেওয়ার জন্য আহবান জানান। উক্ত অনুষ্ঠানে ৩০ জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা মনের অভিব্যক্তি প্রকাশ করেন।

বক্তরা বলের, এমন একজন আদর্শবান কর্মকর্তা আমরা আগে দেখিনি শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন যেন স্যারের অপরিহার্য দায়িত্ব হিসেবে উনার কাঁধে এসে পড়েছিল।এমন একজন কর্মঠ, বুদ্ধিবিচক্ষণ কর্মকর্তা হারিয়ে আমরা হতবিহ্বল! আমরা স্যারের কর্মময় জীবনের উত্তর উত্তর সম্মৃদ্ধি কামনা করি স্যার বাংলাদেশের যে প্রান্তে যাবে সেই প্রান্ত আলোকিত হবে সেটা আমরা বিশ্বাস করি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উখিয়া উপজেলা ডাকঘর কর্মকর্তা এস.এম. জসিম উদ্দিন।

আরও খবর 30

Sponsered content