Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুব‌দিয়ায় এল‌পি গ্যাস বি‌ক্রেতা‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা

  প্রতিনিধি ১৬ মে ২০২৪ , ১০:৩১:৩১ প্রিন্ট সংস্করণ

মহি উদ্দিন কুতুবী: কুতুব‌দিয়া ধুরুংবাজা‌রে অ‌গ্নিনির্বাপক ব্যবস্থাহীন প্রায় ৪’শ এল‌পি গ্যাস সি‌লিন্ডার গোডাউ‌নে মজুদ রাখায় মোবাইল কো‌র্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। বৃহস্প‌তিবার (১৬ মে) বিকা‌লে উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিসার মোহাম্মদ মঈনুল হো‌সেন চৌধুরী মোবাইল কোর্ট প‌রিচালনা ক‌রেন।




উপ‌জেলা নির্বা‌হী অ‌ফিস সূত্র জানায়, বৃহস্প‌তিবার বিকাল সা‌ড়ে ৩ টার দি‌কে ধুরুংবাজা‌রে আল্লাহর দান নামক এল‌পি গ্যাস সি‌লিন্ডার প‌রি‌বেশক শ‌হিদুল ইসলাম তার গোডাউ‌নে অ‌গ্নি‌নির্বাপক ব্যবস্থাহীন অন্তত প্রায় ৪’শ গ্যাস সি‌লিন্ডার মজুদ রাখা, প্রয়োজনীয় অ‌গ্নি‌নির্বাপক এক্স‌টেংগুইশার সি‌লিন্ডার না রাখা, যত্রতত্র বি‌ভিন্ন দোকা‌নে ঝুঁ‌কিপূর্ণ স্থা‌নে সি‌লিন্ডার বিক্রয়ের জন্য সরবরাহ করায় মা‌লিক শ‌হিদুল‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।




গত ২ মাস আ‌গেও সা‌বেক এ‌সিল্যান্ড জর্জ মিত্র চাকমা একই প‌রি‌বেশক‌কে ৫০ হাজার টাকা জ‌রিমানা ক‌রে‌ছি‌লেন।

আরও খবর 30

Sponsered content