Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কুতুব‌দিয়ায় এসএসসিতে স‌র্বোচ্চ নাম্বার পে‌য়ে‌ছে ইসরা কা‌দের

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৫ , ৯:০১:১৩ প্রিন্ট সংস্করণ

কুতুব‌দিয়া প্রতিনিধি: দ্বীপ উপজেলা কুতুব‌দিয়ায় এই বারের এসএস‌সি‌তে স‌র্বোচ্চ নাম্বার পে‌য়ে‌ছে কুতুব‌দিয়া ম‌ডেল হাইস্কুল এন্ড ক‌লে‌জের শিক্ষার্থী ইসরা কা‌দের। সে বিজ্ঞান বিভাগ থে‌কে পরিক্ষায় অংশ নি‌য়ে উপ‌জেলার মাধ্যমিক পর্যায়ে ১৮‌টি স্কুল-মাদরাসার ১৬৬৭ জন পরীক্ষার্থীর ম‌ধ্যে ১২১৭ নাম্বার পে‌য়ে‌ সর্বোচ্চ স্থান অর্জন করেছে।

প্রাথ‌মিক সমাপনী পরীক্ষায় পূর্ব ধুরুং সরকা‌রি প্রাথ‌মিক বিদ্যালয় থে‌কে জি‌পিএ-৫, জেএস‌সি‌তে লেমশীখালী উচ্চ বিদ্যালয় থে‌কে জি‌পিএ-৫ পে‌য়ে‌ছিল ইসরা কা‌দের।

ইসরা কা‌দের দ‌ক্ষি‌ন ধুরুং গ্রা‌মের নুরুল কা‌দের এর কন্যা।

কুতুব‌দিয়া ম‌ডেল হাইস্কুল এন্ড ক‌লেজের সহকা‌রি প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুস ব‌লেন, তা‌দের শিক্ষা প্রতিষ্ঠান বরাবরই মেধাবী শিক্ষার্থী‌ তৈ‌রি কর‌তে সক্ষম হ‌চ্ছে। চল‌তি বছর ২৮ জন পরীক্ষার্থী জি‌পিএ-৫ পে‌য়ে‌ছে। ইসরা কা‌দের মেধাবী‌দের ম‌ধ্যে অন্যতম একজন। তার জীব‌নে আ‌রো অ‌নেক সফলতা আসুক-এ প্রত্যাশা ক‌রেন তি‌নি।

আরও খবর 30

Sponsered content