প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৪ , ১১:০৭:২৩ প্রিন্ট সংস্করণ

আহমদুল হক: কক্সবাজার সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন এর ব্যানারে জেলার ২৫ টি সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে দিবসটি উদযাপিত হলো। ৫ তারিখ বৃহস্পতিবার কক্সবাজার সমুদ্র সৈকতের লাবনী পয়েন্টে জেলা প্রশাসনের উম্মুক্ত মঞ্চে বেলুন এবং পেস্টুন উড়িয়ে উদ্ভোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার জনাব আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম।তিনি বলেন, বিশ্ব ব্যাপি ভোলেন্টিয়ারিজম খুবই গুরুত্বপূর্ণ। পাড়া মহল্লা উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠন অনেক অবদান রাখে।
এতে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর প্রতিনিধিগণ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
প্রোগ্রাম শেষে ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি, স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে র্যালি,আগত পর্যটকদের ফুল দিয়ে বরণ, বীচ ক্লিন কর্মসূচী এবং প্লাস্টিক ব্যবহারের সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।