Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

আলোচিত গর্জনিয়া বাজার পরিদর্শনে জেলা প্রশাসক

  প্রতিনিধি ২২ এপ্রিল ২০২৫ , ১০:১৩:১৯ প্রিন্ট সংস্করণ

আহমদুল হক: দেশব্যাপী আলোচিত রামুর গর্জনিয়া বাজার পরিদর্শন করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহ্উদ্দিন।মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে আকষ্মিক বাজারে আসেন তিনি। এসময় জেলা প্রশাসক বাজারের গরু রাখার স্থান পরিদর্শনের পাশাপাশি বাজার এলাকা পরিস্কার-পরিচ্ছন্নতা রাখার তাগাদা দেন সংশ্লিষ্টদের। পরে গর্জনিয়া ইউনিয়ন ভূমি কার্যালয় ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে কক্সবাজারে ফিরেন তিনি।

জেলা প্রশাসকের সঙ্গে গর্জনিয়া বাজার পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাশেদুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল, গর্জনিয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা আবুল কাশেম, গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত- উপপরিদর্শক (এসআই) রাজেশ বড়ুয়া, রামু উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা তৈয়ব উল্লাহ, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাইমুনুল হক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোছাইন, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবু আইয়ুব আনছারী সহ অনেকে।

আরও খবর 30

Sponsered content