Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চবিতে ‘নির্বাচন ও সংবিধান সংস্কার’ বিষয়ক আলোচনা সভা ২৭ অক্টোবর

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২৪ , ১০:৪০:৪৭ প্রিন্ট সংস্করণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: আগামী ২৭ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাষ্ট্রচিন্তার আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “নির্বাচন ও সংবিধান সংস্কার” শীর্ষক আলোচনা সভা।

বুধবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় চবিসাস কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আয়োজকরা।

এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রচিন্তা চবির সভাপতি অর্থনীতি বিভাগের শিক্ষার্থী এসবি ফররুখ হোসেন রিফু, সহ-সভাপতি রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরোজ তৃণা ও সদস্য ইখলাস বিন সুলতান এবং তৌহিদুল ইসলাম সাকিব।

আয়োজকরা জানান, নির্বাচন বিষয়ে আলোচনা করবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, রাষ্ট্র সংস্কার বিষয়ে আলোচনা করবেন চবি উপ-উপাচার্য (প্রশাসন) রাষ্ট্রচিন্তক অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এবং দারুল উলুম আলিয়া মাদরাসা চন্দনপুরার শিক্ষক ও চিন্তক মুহাম্মদ মুনির উদ্দিন।

এছাড়া সংবিধান নিয়ে আলোচনা করবেন রাজনৈতিক বিশ্লেষক ড. জাহেদ উর রহমান এবং সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রীম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম।
সংগঠনটির সভাপতি এসবি ফররুখ হোসেন বলেন, আমরা চাই রাষ্ট্র সংস্কারের জন্য জনগনের সচেতনতা সৃষ্টি করতে। বুদ্ধিবৃত্তিক সংগঠন হিসেবে আমরা এ বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে চাই। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।




আরও খবর 25

Sponsered content