Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শিগগিরই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে: এরশাদ উল্লাহ

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০০:১২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের প্রাণপ্রিয় নেতা, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দুই-তৃতীয়াংশ আসনে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। নির্বাচনের আমেজ শেষ, এখন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়ন কাজের পালা শুরু হয়েছে। নতুনভাবে কালুরঘাট সেতু নির্মাণ করা বেয়ালখালীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি। এটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে গেছে।

নির্বাচনী ইশতেহারে এলাকাবাসীর কাছে আমার প্রথম প্রতিশ্রুতি ছিল কালুরঘাট সেতু নির্মাণ। এখন আর সমস্যা নেই, শিগগিরই কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হবে। আগামী পাঁচ বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হবে। এজন্য রেল কর্তৃপক্ষের সাথে মাসে দুই বার সভা করে কালুরঘাট সেতুর নির্মাণ কাজের অগ্রগতি তদারকি করবো।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুরুতে চরণদ্বীপ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে চট্টগ্রাম-৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এরশাদ উল্লাহকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। সেইসঙ্গে কধুরখীল, পোপাদিয়া ও পূর্ব গোমদন্ডী এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এরশাদ উল্লাহ।

তিনি বলেন, আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো।

আপনাদেরকে সাথে নিয়ে নির্বাচনী এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করবো। পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে কর্ণফুলী নদীর ভাঙ্গন রোধে সরকার আপনাদের পাশে আছে। সবার সহযোগিতা পেলে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন এলাকা উপহার দিতে পারবো।
তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে তাঁরই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু হচ্ছে। এটি বাস্তবায়ন হলে কৃষকেরা সুফল ভোগ করবে।

আমরা কৃষকদেরকে সার ও বীজ দিয়ে সহায়তা করতে চাই। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে আমরা সারাদেশে কাজ শুরু করেছি। সারাদেশে ৫ কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যান্য ভাতার ব্যাপারেও সরকার বিবেচনায় রেখেছে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে অনুষ্ঠিত তামাশার নির্বাচনগুলোতে জণগণ ভোট দিতে পারেনি। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ট আসনে বিএনপিকে জয়ী করেছে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উন্নত নতুন বাংলাদেশ গড়তে চাই।

চরণদ্বীপ ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি নেতা আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিএনপি নেতা আজিজুল হক চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-৮ আসন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ জেলা বিএনপি নেতা শওকত আলম, বোয়ালখালী পৌর বিএনপির আহবায়ক শহীদুল্লাহ চৌধুরী ও দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আজগর। স্বাগত বক্তব্য রাখেন বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রনজিত কুমার শীল। বক্তব্য রাখেন চরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস খান, সিনিয়র সহ সভাপতি মুজিবুল হক, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম, হাজী সোলায়মান, লোকমান উদ্দিন, আবদুল করিম প্রমুখ।

আরও খবর 25

Sponsered content