প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১২:১৭:৪৩ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া ডেস্ক: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডস্থ সিডিএ বালুর ২নং মাঠে বাফুফের ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্ত দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃ একাডেমি কাপ প্রদর্শনী ফুটবলে সিনিয়র দলের মহিউদ্দিনের জোড়া গোলে জুনিয়র দল (অ-১৪) কে ২-১ গোলে পরাজিত করেছে। জুনিয়র দলের সিধু দাশ একটি গোল শোধ করে।
খেলা শুরুর প্রাক্কালে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির উপদেষ্টা কোচ ও সাবেক সিনিয়র ডিভিশনের খেলোয়াড় মোঃ আলাউদ্দিন, পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, অভিভাবক সদস্য মোঃ সেলিম উদ্দিন, মোঃ ওমর ফারুক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা শেষে দুই দলের দুই সেরা খেলোয়াড় মহিউদ্দিন ও সিধু দাশ কে নগদ প্রাইজ মানি পুরস্কার প্রদান করা হয়। আগামী দিনের পাইওনিয়ার ফুটবল ও আসন্ন একাডেমি কাপ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের দল প্রস্তুতি হিসেবে এই প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় বলে টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা সংবাদ মাধ্যমে জানিয়েছেন।