Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

রাউজানে গ্রাম আদালত দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:১১:০০ প্রিন্ট সংস্করণ

রাউজান প্রতিনিধি: রবিবার ২ ফেব্রুয়ারী রাউজান উপজেলায় গ্রাম আদালত দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। তিনি গ্রাম আদালতের নথি ব্যবস্থাপনা ও সঠিকভাবে গ্রাম আদালত পরিচালনার উপর গুরুত্ব দেন এবং গ্রাম আদালত কার্যকরণে ইউনিয়ন পরিষদের সচিবদের দায়িত্ব ও করণীয় বিষয়সমূহ আলোচনা করেন।

তিনি আরও বলেন, প্রতিটি ইউনিয়নে সপ্তাহে অন্তত ২ দিন করে গ্রাম আদালত পরিচালনা করতে হবে এবং বিগত ৩ মাসের মামলা গ্রহণ ও নিষ্পত্তির তথ্য পর্যালোচনা করে লক্ষ্যমাত্রা অনুযায়ী মামলা গ্রহণ ও নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের জন্য নির্দশনা দেন।

সভায় সঞ্চালনায় ছিলেন উপজেলা সমন্বয়কারী মিলটন চাকমা। রাউজান উপজেলার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপজেলা সমন্বয়কারী মো: ওসমান গণি।

আরও খবর 27

Sponsered content