প্রতিনিধি ২২ অক্টোবর ২০২৫ , ১০:২১:২৯ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২২ অক্টোবর বুধবার সকালে ফটিকছড়ি উপজেলা মাঠ থেকে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি এই প্রতিপাদ্য নিয়ে একটি র্যালী
বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা মাঠে এসে শেষ হয়।
র্যালী পরবর্তী আলোচনা সভা ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ নজরুল ইসলাম সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা জহুর হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, সাংবাদিক মোরশেদ মুন্না, সাংবাদিক আনোয়ার হোসেন ফরিদ, নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাসির উদ্দীন চৌধুরী, ফটিকছড়ি করোনেশন মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ ম শ্রেণীর ছাত্র অভ্র,ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণীর ছাত্রী নাহীদা ইয়াসমিন ফটিকছড়ি উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবদুল শহীদ ভূয়া,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, নাজিরহাট ফাঁড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন ফটিকছড়ি সি,এন,জী চালক সমিতির, হেয়াকো ট্রাক চালক সমিতির সদস্য।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ জিপন, সাংবাদিক ইউছুফ আরফাত, সাংবাদিক ছৈয়দ মোহাম্মদ নুরুল আবছার নূরীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক শুধু আইন নয় এটি জীবন বাচাঁনোর অঙ্গীকার।সচেতন চালক,সজাগ পথচারী দূর্ঘটনা মুক্ত বাংলাদেশ গড়ার চাবিকাঠি। সবাইকে নিয়ম মেনে গাড়ি চালতে হবে। আজ থেকে ৩৩ বছর আগে ২২ অক্টোবর ১৯৯২ সালে চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের স্ত্রীসহ পরিবার কয়েকজন সড়ক দুর্ঘটনায় মারা যান। ইলিয়াস কাঞ্চন আহত হন।তার পর থেকে তিনি নিরাপদ সড়ক নিয়ে আন্দোলন শুরু করেন।পরবর্তী ২০১৭ সালে তৎকালীন সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করে আসছে।