Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
খেলাধুলা

পাকিস্তান সফরের ‘এ’ দলে মুশফিক-মুমিনুল

  প্রতিনিধি ৩০ জুলাই ২০২৪ , ১০:২৭:৫৯ প্রিন্ট সংস্করণ

খেলাধুলা ডেস্ক: পাকিস্তান সফরকে কেন্দ্র করে ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। দলে আছেন মুশফিকুর রহিম ও মুমিনুল হকের মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা।




পাকিস্তান সফরের দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে ‘এ’ দল। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুটি চার দিনের ম্যাচের জন্য আলাদা দল ঘোষণা করেছে। এর মধ্যে প্রথম ম্যাচের দলে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান, জাকির হাসানদের মতো টেস্ট দলের সদস্যেরা।

জাতীয় দল পাকিস্তানে দুটি টেস্ট খেলবে। আগামী মাসের ২১ তারিখে শুরু হতে যাওয়া এই সিরিজের আগে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবেন মুশফিক-মুমিনুলরা। এরপর তারা যোগ দেবেন জাতীয় দলের সঙ্গে। অর্থাৎ দ্বিতীয় চার দিনের ম্যাচে তারা খেলবেন না।




ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে একটি। যে দলে আছেন সৌম্য সরকার, এনামুল হক, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো ক্রিকেটাররা।

আগামী ৬ আগস্ট দেশ ছাড়বে ‘এ’ দল। ১০ আগস্ট শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ, দ্বিতীয়টি আগামী ১৭ আগস্ট শুরু হবে। এরপর ২৩, ২৫ ও ২৭ আগস্ট মাঠে গড়াবে তিন ওয়ানডে।




আরও খবর 16

Sponsered content