Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা ৩১ দফা: মেয়র শাহাদাত

  প্রতিনিধি ৩ আগস্ট ২০২৫ , ১০:১৬:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফাকে বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

রোববার (৩ আগস্ট) মেয়রের কার্যালয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান ৩১ দফা কর্মসূচির ক্যালেন্ডার হস্তান্তরকালে মেয়র এ মন্তব্য করেন।

ডা. শাহাদাত বলেন, বিদ্যমান রাষ্ট্রকাঠামোতে জনগণের স্বপ্ন পূরণ করা সম্ভব নয়। তাই তারেক রহমান ৩১ দফা দিয়েছেন সবার সঙ্গে আলোচনা ভিত্তিতে।

যাতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক আমূল পরিবর্তন নিয়ে আসা যায়। বিএনপির ৩১ দফার মাধ্যমেই দেশের আমূল পরিবর্তন সম্ভব।
তিনি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সব স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফয়েজুল ইসলাম, ২৩ নম্বর উত্তর পাঠানটুলি ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আব্দুল হালিম, বিএনপি নেতা রফিক মেম্বার, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য আব্দুল আজিম, বিএনপি নেতা মোসলেম উদ্দীন, সিরাজুল হক, আনু মিয়া বাবুল, যুবদল নেতা মো. জাহেদ প্রমুখ।

আরও খবর 25

Sponsered content