Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

কোরবানি পশুর মাংস কাটার সরঞ্জামাদি কেনার ধুম

  প্রতিনিধি ৫ জুন ২০২৫ , ৮:৪৫:৫১ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা কেনার ধুম পড়েছে কোরবানি পশুর জবায় ও কাটার সরঞ্জাম। কোরবানি পশু ক্রয়ের শেষে সরঞ্জমা কিনার জন্য ছুটছে কোরবানি দাতারা। পবিত্র ঈদুল আজহা কোরবানিকে সামনে রেখে যারা কোরবানি দেবেন তাদের অধিকাংশই ইতিমধ্যে কোরবানি পশু কিনেছে। আর যারা এখন ও কিনেনি তারও আজ,কাল কিনবেন।কোরবানি পশু কিনার পাশাপাশি আনুষাগিক প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করছেন কোরবানি দাতারা।

ফটিকছড়ি উপজেলার বিবিরহাট, নাজিরহাট, নানুপুর, কাজীরহাট, দৌলতমুন্সিরহাট,মোহাম্মদ তকিরহার নারায়নহাটসহ বিভিন্ন বাজারে সরজমিনে গিয়ে দেখা যায় দা,ছুি,চাপাতি বটি, ধরা,চাটাই মাদুর, টুকরি কাটের গুঁড়ি,বালতিসহ। কোরবানি পশু জবাই মাংস কাটার সংক্রান্ত ইত্যাদি সরঞ্জমাদি কিনার ধুম পড়েছে। ফলে শেষ মুহূর্তে জমজমাট হয়ে উঠেছে কোরবানি মাংস কাটার সরঞ্জমা বিক্রি।

কোরবানি পশুর জবাই থেকে শুরু করে চামড়া ছাড়ানো মাংস কাটার কাজে ব্যবহ্নিত সরঞ্জাম কেনার জন্য ছুটছেন কামারশালা থেকে শুরু করে বিভিন্ন স্হায়ী ও মৌসুমি ব্যবসায়ীদের দোকানে। কামারের দোকান ছাড়াও অস্হায়ী দোকানগুলোতে দা,ছুরি, বটি, বিভিন্ন সাইজের চাকু চাপাতিসহ পশু জবায়ের বিভিন্ন উপকরণ শোভা পাচ্ছে। চাকু কিনতে মামিন বলেন কোরবানি পশুর চামড়া ছাড়াতে ভাল চাকু না হলে হয়না। তাই স্টিলের চাকু কিনতে আসলাম। কামারের দোকানে আসা মাহবুব বলেন দা,চুরি,বটি সান দেয়ার জন্য কয়েকদিন আগে দিয়ে গেছি আজ নিতে আসলাম।বিভিন্ন ফার্নিচার দোকান, কাঠের দোকানে, রাস্তা পাশে ঠেলাগাড়িসহ বিভিন্ন স্হানে ও মৌসুমি ব্যবসায়ীরা মাংস কাটার গাছের গুঁড়ি বিক্রি করছেন। এক একটি গাছের গুঁড়ি ১৫০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। গাছের গুঁড়ি কিনতে আসা আজিজ বলেন তেতুল গাছের একটি গুঁড়ি নিলাম ৪৫০ টাকা দিয়ে। বিক্রেতা বিমল বলেন পশু কোরবানি দিয়ে মাংস কাটার জন্য কাঠের গুঁড়ির প্রয়োজন হয়।তাই প্রতি বছর এ সময় কাঠের গুঁড়ি বিক্রি করি।ভালোই বিক্রি হচ্ছে বলে জানান তিনি।

এ দিকে মাদুর, চাটাই, ধারা,টুকরি, বালতি চালের রটি বানানোর সরঞ্জামাদি জমজমাট ভাবেই বিক্রি হচ্ছে। চাটাই,ধারা, মাদুর কিনতে আসা মহি উদ্দিন বলেন মাংস কাটার জন্য চাটাই, মাদুর ধারাতে রাখতে হয় এবং মাংস কেটে টুকরিতে নিতে হয়। বিক্রেতা শামসুল আলম বলেন কোরবানি উপলক্ষে ভালই বিক্রি হচ্ছে। চাটাই টুকরিসহ বিভিন্ন সরঞ্জমাদি।

আরও খবর 27

Sponsered content