সারাদেশ

নীলফামারীতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা

  প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৯:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

শেরিফ হোসেন, নীলফামারী: নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন রংপুর বাস মিনিবাস মালিক সমিতির আওতাভুক্ত সব বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া শ্রমিক ইউনিয়ন উপ-কমিটির দপ্তর সম্পাদক সফিকুল ইসলামের সঙ্গে আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রংপুর বাস মিনিবাস মালিক সমিতির কয়েকজন নেতাকর্মী তাকে মারধর করেন। পরে স্থানীয়রা আহত সফিকুল ইসলামকে উদ্ধার করেন এবং ঘটনাটি জেলা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে অবহিত করা হয়।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে সঠিক ও উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত রংপুর জেলা বাস মিনিবাস মালিক সমিতির অধীনে চলাচলকারী সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় নীলফামারী জেলা শ্রমিক ইউনিয়ন। ফলে সন্ধ্যা থেকেই রংপুর থেকে সৈয়দপুর, নীলফামারী ও জলঢাকা রুটে সমিতির আওতাভুক্ত বাস চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

তবে ঢাকাগামী ও অন্যান্য জেলা সমিতির বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আরও খবর 4

Sponsered content