Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

নাচোলে ফল ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২৬ , ১১:০৯:৪১ প্রিন্ট সংস্করণ

মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দেশের অন্যতম বৃহত্তম ফল বাজারের বার্ষিক সম্মেলন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টার সময় উপজেলার কালইর বাজারে “কালইর বাজার ফল ফাউন্ডেশন” এর উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন অনুস্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য, আলহাজ্জ্ব আমিনুল ইসলাম, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক, মোঃ আবু তাহের খোকন। উপজেলা কৃষি আফিসার, সলেহ্ আকরাম। উপজেলা বিএনপি সাবেক সভাপতি আলহাজ্জ্ব নুরুল ইসলাম। পৌর বিএনপি সাবেক সেক্রেটারি দুরুল হোদা। কসবা ইউপি সাবেক চেয়ারম্যান আঃ সালাম। ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন। ফল ফাউন্ডেশনের সিনিয়ার সহ সভাপতি রফিকুল ইসলাম সহ ফল ব্যবসায়ীগণ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন মোঃ জাকারিয়া আল মেহরাব, সভাপতি, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও চেয়ারম্যান, ১ নং কসবা ইউনিয়ন পরিষদ।অনুষ্ঠানটি পরিচালনা করেন, মুঃ তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক, কালইর বাজার ফল ফাউন্ডেশন ও প্রধান শিক্ষক, গোলাবাড়ি উচ্চ বিদ্যালয়।অনুষ্ঠানে চাষিরা ফল বিক্রয়ের ক্ষেত্রে ওজন সমস্যা সম্পর্কে তুলে ধরেন এবং এই সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানান।

অনুষ্ঠানের শেষে ৫ জন ফল চাষী (বাগানি) কে সর্বোচ্চ ফল বিক্রয়ের জন্য পুরুষ্কৃত করা হয়।

আরও খবর 4

Sponsered content