Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

রাণীশংকৈলে ইয়াবাসহ সাবেক কাউন্সিলরের ভাই আটক

  প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৬ , ১০:৫০:২৭ প্রিন্ট সংস্করণ

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. মন্টু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় সাবেক কাউন্সিলর নূর আলমের ভাই।

পুলিশ জানায়, রোববার (২৬ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে পৌর শহরের দোশিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মন্টুকে সন্দেহজনক অবস্থায় আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা এবং বিক্রির নগদ ১১ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মন্টু উপজেলার দোশিয়া (মোমিনাড়া) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, আটক ব্যক্তিকে সোমবার (২৭ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও খবর 4

Sponsered content