প্রতিনিধি ২৭ মার্চ ২০২৬ , ১২:১৮:০৯ প্রিন্ট সংস্করণ

মহিউদ্দীন কুতুবী, কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকাল ৭টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে বড়ঘোপ ডাক বাংলোর মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ চৌধুরী’র সভাপতিত্বে, সদস্য সচিব এম এ ছালাম কুতুবী সঞ্চালচনায় অনুষ্ঠিত সভায়, প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি আবু মুছা কুতুবী, বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম, আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকতার কামাল সিকদার, কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিউল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেউল করিম রাজু, উত্তর ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্বাসউদ্দিন, দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোজাম্মেল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টো ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ইউছুফ, আলী আকবর ডেইল ইউনিয়ন যুবদলের সভাপতি এম কাউছার হোসেন রিপন, বড়ঘোপ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীন, উপজেলা ছাত্রদের আহ্বায়ক কমিটির সদস্য যথাক্রমে আবদুর রহিম ও মোঃ রমিজ, বড়ঘোপ ইউনিয়ন ছাত্রদের সাধারণ সম্পাদক আনছারুল মোমেন,কৈয়ারবিল ইউনিয়ন ছাত্রদের ভারপ্রাপ্ত সভাপতি সাকিবুল ইসলাম সেলিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।