উত্তর চট্টগ্রাম

সুয়াবিলে মায়া হরিণের শাবক উদ্ধার

  প্রতিনিধি ২৯ জুন ২০২৫ , ৯:৫৫:০২ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের সংরক্ষিত বনাঞ্চল থেকে মা হারা একটি মায়া হরিণের শাবক উদ্ধার হয়েছে। রোববার (২৯ জুন) হরিণ শাবকটি উদ্ধারের পর চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

সূত্র জানায়, স্থানীয় সচেতন তরুণ আব্দুল কুদ্দুছ শোভনছড়ি বন থেকে লোকালয়ে আসা হরিণ শাবকটি উদ্ধার করে হারুয়ালছড়ি ইউনিয়নের ইকবাল হোসেন চৌধুরীর সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেন। শাবকটির প্রাথমিক পরিচর্যা শেষে চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সঙ্গে যোগাযোগ করেন ইউএনও।

ডা. শাহাদাত হোসেন হরিণ শাবকটি এ মুহূর্তে মাহীন অবস্থায় প্রাকৃতিক পরিবেশে ছাড়লে জীবন বিপন্ন হতে পারে মতামত দেন এবং চিকিৎসা ও পুনর্বাসনের জন্য চট্টগ্রাম চিড়িয়াখানায় পাঠানোর অনুরোধ জানান।

ডা. শাহাদাত হোসেন বলেন, বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতার কারণে মায়া হরিণ শাবকটির জীবন বাঁচলো। হরিণ শাবকটির এখনো বয়স কম। কিছুটা দুর্বলও। তাই এখন বনে ছাড়ার উপযোগী নয়।

তিনি জানান, চট্টগ্রাম চিড়িয়াখানায় চারটি মায়া হরিণ আছে।

আরও খবর 27

Sponsered content