Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70
সারাদেশ

গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য: শামা ওবায়েদ

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৫ , ৮:০৭:২৪ প্রিন্ট সংস্করণ

মো. ইমরান মোল্যা, ফরিদপুর প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি যদি সত্যিকার অর্থে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয় এবং জনগণ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে বিএনপিই জনগণের ভোটে বিজয়ী হবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপি নেতা ফজলুল মতিন বাদশা মিয়ার বাড়িতে আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দেশে আজ ভয়াবহ বৈষম্য বিরাজ করছে। একদিকে কিছু মানুষ হাজার কোটি টাকার মালিক হয়েছে, অন্যদিকে অসংখ্য মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। এই বৈষম্যের কারণেই তরুণ প্রজন্ম মাঠে নেমেছিল, আর তাদের রক্ত ও ত্যাগের বিনিময়েই আজ আমরা গণতন্ত্রের পথে হাঁটছি।

তিনি বলেন, আশির দশকে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছরব্যাপী স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে দেশ গণতন্ত্র ফিরে পেয়েছিল। ১৯৯১ সালে জনগণের বিপুল ভোটে বিএনপি সরকার গঠন করে এবং বেগম খালেদা জিয়া উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। অথচ আজ সেই নেত্রীকে জঘন্য মিথ্যা মামলায় ছয় বছর কারাবন্দি থাকতে হয়েছে। তবুও তিনি গণতন্ত্রের জন্য টানা ১৭ বছর ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ, তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

নিজের প্রয়াত পিতা, বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের স্মৃতিচারণ করে শামা ওবায়েদ বলেন, “অনেক রাজনীতিক ক্ষমতায় থেকে বাড়ি-গাড়ি করেছেন, অবৈধ সম্পদ গড়েছেন। কিন্তু আমি গর্বিত যে আমার বাবা কে এম ওবায়দুর রহমান ব্যাংকে দেনা রেখে মারা গেছেন। তিনি আমাদের জন্য রেখে গেছেন সালথা-নগরকান্দার মানুষের ভালোবাসা ও বিশ্বাস। গত ১৭ বছর ধরে আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা করছি। সামনে যদি সংসদে যাওয়ার সুযোগ পাই, তাহলে আরও বড় পরিসরে মানুষের জন্য কাজ করতে পারব।”

আরও খবর 4

Sponsered content