উত্তর চট্টগ্রাম

নাজিরহাট বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান

  প্রতিনিধি ২৩ জুন ২০২৫ , ১১:০৪:০৮ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে খাদ্য মজুদ বিরোধী অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা।

নাজিরহাট বাজারের জনতা অটোরাইচ মিল, আজমিরি বাণিজ্যলয়, দিদার সওদাগরের চাউলের দোকান, রফিক আলম সওদাগরের চাউলের দোকান,সিরাজ সওদাগরের দোকানসহ বিভিন্ন অটোরাইচ মিল চাউলের আড়তে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

২৩ জুন সোমবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত নাজিরহাট পৌরসভার সদর নাজিরহাট বাজারে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা খোন্দকার মোস্তাফিজুর রহমান। এসময় নাজিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু রুমন চন্দ্র বিশ্বাস, খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সকল চাউল মিলের মালিক, চাউল ব্যবসায়ী,আড়তদারকে সরকারি নির্দেশনা মেনে খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয় থেকে আগামী এক সপ্তাহের মধ্যে লাইসেন্স নিতে হবে, আর যাদের লাইসেন্স আছে তাদের লাইসেন্স নবায়ন করে নিতে হবে বলে আহবান জানান। অতিরিক্ত মজুমদার ও অতিরিক্ত মূল্য নেওয়া যাবে না বলে ও তিনি নির্দেশ দেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যহত থাকবে বলে গণমাধ্যমকে জানান।

আরও খবর 27

Sponsered content