Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
উত্তর চট্টগ্রাম

মরহুম নুরুল হক নুর ভাণ্ডারীর ৫ম ওফাত বার্ষিকী সম্পন্ন

  প্রতিনিধি ২৯ জুলাই ২০২৫ , ১১:১৯:৪৩ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ফটিকছড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড উত্তর ধূরুং মরহুম নুরুল হক নুরর পঞ্চম ওয়াফাত বার্ষিকী সম্পন্ন হয়েছে।

২৯ জুলাই মঙ্গলবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সাবেক সাংগঠনিক কর্মকর্তা, উত্তর ধুরুং দায়রা শাখার সাবেক সভাপতি, অসংখ্য কমিটির প্রতিষ্ঠাতা   মরহুম নুরুল হক নুর ভাণ্ডারী ( রহ:)’র ৫ম ওফাত বার্ষিকী উপলক্ষে বাদে ফজর ফটিকছড়ি পৌরসভা ৯ নং ওয়ার্ড উত্তর ধুরুং কে এম টেক খাদেমে ত্বরিকত হযরত আব্দুস ছমদ ফকির আল মাইজভাণ্ডারী ( রহ:)’র মাজার শরিফে সংক্ষীপ্ত পরিসরে খতমে কুরআন, মিলাদ মাহফিল, তাওয়াল্লাদে গাউসিয়া মাইজভাণ্ডারীয়া, শাজরা শরিফ পাঠ, জিকির ও মোনাজাত সম্পন্ন।

এতে উপস্থিত ছিলেন উম্মুল আশেকিন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার হেফজবিভাগের প্রধান হাফেজ মোহাম্মদ আবুল কালাম,  উত্তর ধুরুং দায়রা শাখার সভাপতি মোঃ আবুল হাশেম,মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। কোরআন তিলাওয়াত ও নাতে রাসূল পাঠ করেন মুহাম্মদ নুরুল মোস্তাফা, মাইজভাণ্ডারী কালাম পাঠ করেন মুহাম্মদ আরমান উদ্দিন,শাজরা শরিফ পাঠ করেন মোহাম্মদ শরিউত উল্লাহ,মোহাম্মদ বদিউল হক সাকিবসহ মাদরাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারী আলিম শিক্ষার্থীবৃন্দ।

মিলাদ কিয়াম করেন মাওলানা মুজিবুল হক, সকলের জন্য দোয়া কামনায় মোনাজাত পাঠ করেন হাফেজ মাওলানা আবুল কালাম।

আরও খবর 27

Sponsered content