Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

‘৩৬ জুলাই’ বাকস্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, ভোটাধিকারও আনবে: শাহজাহান

  প্রতিনিধি ৩ জুলাই ২০২৫ , ১০:৩৯:২৭ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্টকে দেশের মানুষের বাকস্বাধীনতা ফিরে পাওয়ার দিন। দীর্ঘ ১৭ বছর আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি।৩৬ জুলাই সেই অধিকার ফিরিয়ে দিয়েছে। আগামী নির্বাচনে ভোটাধিকারও ফিরিয়ে আনবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর জামায়াতের উদ্যোগে চকবাজার থানা এলাকায় ‘জুলাই গণঅভ্যুত্থানে’ শহীদ ফয়সাল আহমদ শান্ত, ওয়াসিম আকরাম ও ফারুক আহমেদের সম্মানে আয়োজিত ইছালে সওয়াব ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, গত ৫৬ বছরে নানা দল ক্ষমতায় এসেছে। দেশের মানুষ এবার চায় জামায়াতে ইসলামীর শাসন। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের দেশসেবার সুযোগ দিন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মহানগরের ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ৩৬ জুলাই আমরা পেয়েছি একটি নতুন বাংলাদেশ। তিনি শহীদ, আহত ও নির্যাতিতদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি দিয়ে ‘জুলাই সনদ’ ঘোষণার আহ্বান জানান।

চকবাজার থানা জামায়াতের আমির আহমেদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে এবং সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, কর্মপরিষদ সদস্য আমির হোসাইন।

এতে আরও উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ড সেক্রেটারি এরশাদুল ইসলাম, থানা সমাজসেবা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস প্রমুখ।

আরও খবর 25

Sponsered content