Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে রাজনীতি নিষিদ্ধ

  প্রতিনিধি ১২ আগস্ট ২০২৪ , ৫:১০:১৬ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) প্রশাসন।

শনিবার (১০ আগস্ট) কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।




এতে বলা হয়েছে, ২০২১ সালের ৩ মার্চ একাডেমিক কাউন্সিলের সভার সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী কলেজ ক্যাম্পাসে সুষ্ঠু ও সুশৃংখল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ, মিছিল, স্লোগান ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ হয়েছিল।




‘এতদসংগে অত্র মেডিক্যাল কলেজের সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১০ আগস্ট ২০২৪ তারিখ অনুষ্ঠিত জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সকল ধরনের রাজনৈতিক ও অন্যান্য সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ততা নিষিদ্ধ করা হলো’।




এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের বিধান অনুযায়ী শাস্তি প্রদান করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আরও খবর 25

Sponsered content