Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
জাতীয়

বিএনপি আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না : শামীম ওসমান

  প্রতিনিধি ৩০ অক্টোবর ২০২৩ , ৮:৪১:২০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী ডেস্ক: বিএনপির সমালোচনা করে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, বিএনপি যেভাবে পুলিশকে কুপিয়ে মেরেছে এটার বিচার আপনারাই (জনগণ) করবেন। প্রধান বিচারপতির বাস ভবনে হামলা মানে রাষ্ট্রের ওপর হামলা। পুলিশকে কুপিয়ে মারা মানে আইনকে কুপিয়ে মারা। তবে একটা ধাক্কা লেগে গেছে, ওরা (বিএনপি) আর কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ওরা নাকে খত দিয়ে শেখ হাসিনার অধীনে আগামী নির্বাচনে আসবে।




সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ারের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারের কাছে সকল তথ্যপ্রমাণ আছে জানিয়ে শামীম ওসমান বলেন, ওরা তো কিছু বাদ রাখেনি। সাংবাদিকদেরও পিটিয়েছে। পুলিশের লোকটার মৃত্যু কনফার্ম করার জন্য তাকে চাপাতি দিয়ে কোপানো হলো। এগুলো কল্পনার অতীত।




বিএনপি জামায়াতের অবরোধ প্রতিহতের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের পক্ষ থেকে এরকম কোনো নির্দেশনা পাইনি। আমাদের শান্তি সমাবেশ করতে বলা হয়েছে, আমরা তা করছি। প্রতিহতের নির্দেশ পেলে অবশ্যই করবো।




আরও খবর 17

Sponsered content