Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

চিটাগং শপিং কমপ্লেক্সকে ব্যবসায়িক কেন্দ্র করা হবে: মেয়র শাহাদাত

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৫ , ১০:৩৩:০১ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: চট্টগ্রাম নগরের ষোলশহরের চিটাগং শপিং কমপ্লেক্সকে উন্নত ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।রোববার (২৩ মার্চ) চিটাগং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, রমজানে আমাদের সবাইকে অবশ্যই এমন শিক্ষা অর্জন করতে হবে, যাতে আমরা আগামী ১১ মাসেও একইভাবে সত্য, ন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে পারি।

ব্যবসায়ীদের উদ্দেশে মেয়র বলেন, চিটাগং শপিং কমপ্লেক্সে আপনারা যেসব সমস্যার কথা বলেছেন, সেগুলোর সমাধান আমি ব্যক্তিগতভাবে দেখব।

আমরা সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলিত হয়ে আপনার সমস্যাগুলোর সমাধান করব। আমি জানি যে, আপনাদের জন্য বিদ্যুৎ সংযোগ, পানি সমস্যাসহ অন্যান্য সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা দ্রুত সমাধান করা হবে। চিটাগং শপিং কমপ্লেক্সকে একটি উন্নত ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সিটি করপোরেশন কাজ করছে। বাজারের ছোট ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করা হবে, কারণ বড় সিন্ডিকেটগুলো শুধু নিজেদের স্বার্থ দেখছে।

মেয়র বলেন, রমজানের শিক্ষায় আমরা যদি নিজেকে শুদ্ধ করতে পারি, তবে আমাদের সমাজে অবিচার, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারব।

এ সময় উপস্থিত ছিলেন চিটাগং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী সমিতির সভাপতি মোহাম্মদ ফজলুল হক (জাবেদ), সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুর রহমান, সহসভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন, মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ আশরাফ হোসেন, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ শফিউল্লাহ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

আরও খবর 25

Sponsered content