Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

শহিদ মিনার এলাকায় ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

  প্রতিনিধি ২০ ফেব্রুয়ারি ২০২৫ , ১০:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদার সাথে উদযাপনের জন্য সরকারিভাবে চট্টগ্রাম কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উক্ত অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক বিশেষ ট্রাফিক পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উক্ত ট্রাফিক ব্যবস্থাপনায় প্রণীত নির্দেশনাসমূহ অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টা হতে নগরের বৌদ্ধ মন্দির থেকে বোস ব্রাদার্স, আমতল থেকে রাইফেলস স্কয়ার, তিনপুল থেকে রাইফেলস স্কয়ার, জহুর হকার্স মার্কেট থেকে সিনেমা প্যালেস, সোনালী ব্যাংক (লালদীঘি) থেকে সিনেমা প্যালেস, সিনেমা প্যালেস থেকে আন্দরকিল্লামুখী কাটা পাহাড় সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বৌদ্ধ মন্দির-আমতল-তিনপুল, জহুর হকার্স মার্কেট, সোনালী ব্যাংক, সিনেমা প্যালেস, কাটা পাহাড় রাস্তার মুখে রোড ব্লক স্থাপন করে যানবাহনসমূহকে ডাইভারশন দেওয়া হবে।

শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা কাজীর দেউরি-নেভাল ক্রসিং-লাভলেইন-বৌদ্ধ মন্দির-বোস ব্রাদার্স-রাইফেল ক্লাব মোড় ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং রাইফেল ক্লাব মাঠে গাড়ি পার্কিং করবেন।

এছাড়া অন্যদিক থেকে আসা গাড়িসমূহ নিজ নিজ সুবিধা অনুযায়ী গোলাম রসূল মার্কেটের সামনে আমতল, নিউ মার্কেট মোড়, লালদীঘি ড্রপিং জোন হিসেবে ব্যবহার করবেন এবং যানবাহনসমূহ পার্কিং করবে। অনুষ্ঠানকেন্দ্রিক আসা যানবাহন লালদীঘি হতে কোতোয়ালী, নিউ মার্কেট হতে কোতোয়ালী মোড়, এনায়েত বাজার জুবলি রোড এবং বৌদ্ধ মন্দির হতে চেরাগী পাহাড় রাস্তায় পার্কিং করতে পারবে।

অনুষ্ঠানস্থলে আসা সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা রাইফেল ক্লাব হতে পায়ে হেঁটে শহীদ মিনারে এসে ফুল দিয়ে পুনরায় রাইফেল স্কয়ার এর সামনে থেকে গাড়িতে উঠে বোস ব্রাদার্স হয়ে প্রত্যাবর্তন করবেন।

বৌদ্ধ মন্দির, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট ড্রপিং জোন হিসেবে ব্যবহারকারীরা সিনেমা প্যালেস দিয়ে হেঁটে শহিদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণপূর্বক রাইফেল স্কয়ার হয়ে পুনরায় উক্ত ড্রপিং জোনে গিয়ে গাড়িতে উঠবেন।

পদযাত্রা ও প্রভাতফেরিতে অংশগ্রহণকারীরা সুশৃঙ্খলভাবে রাস্তায় যান চলাচলের সুযোগ রেখে গমনাগমন করবেন। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠু, সুশৃঙ্খল ও যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেছে।

আরও খবর 25

Sponsered content