Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
মহানগর

বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতনের বার্ষিক অনুষ্ঠান সম্পন্ন

  প্রতিনিধি ১৫ জানুয়ারি ২০২৪ , ১১:৫৫:১৮ প্রিন্ট সংস্করণ

অরুন নাথ : চট্টগ্রাম নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে ১২ ফেব্রুয়ারি শুক্রবার দিনব্যাপী বিবেকানন্দ বিদ্যানিকেতন ও বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের বার্ষিক অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়।

এতে ক,খ,গ তিন বিভাগে দুইশত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। চিত্রাংকন প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী উদ্বোধক ছিলেন গ্লোবাল অফিস অটোমেশান লি: এর সমন্বয়কারী তানজিলা খাঁন।




শিশু শিল্পীদের আঁকা প্রায় শতাধিক চিত্রকর্ম প্রদর্শনীতে স্থান পায়। উক্ত চিত্র পদর্শনী স্থান পাওয়া চিত্রর্কম উপস্থিত দর্শকদের মাঝে বিক্রি করা হয়। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের সনদ ও ক্রেস্ট বিগত বার্ষিক পরিক্ষায় যারা ১ম,২য়,তয় স্থানকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঈশা দে,র উপস্থাপনায় আলোচনা সভায় রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্টের সভাপতি দুলাল কান্তি মজুমদার সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ফতেয়াবাদ চট্টগ্রাম এর তত্ত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ।

প্রধান আলোচক ছিলেন রামকৃষ্ণ–বিবেকানন্দ ট্রাস্টের শিক্ষা উপদেষ্টা প্রফেসর রীতা দত্ত, সম্মানিত আলোচক ছিলেন ডা: ওম প্রকাশ বিশ্বাস, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিটন কুমার বড়ুয়া, আশুতোষ সরকার।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী,চিত্রশিল্পী অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া,আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন বিবেকানন্দ বিদ্যানিকেতনের অধ্যক্ষ অধ্যাপক নারায়ণ চৌধুরী, বিবেকানন্দ সঙ্গীত নিকেতনের অধ্যক্ষ মানু মজুমদার।




আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সম্পাদক তাপস হোড়।

বক্তারা বলেন শিশুদের লেখাপড়ার পাশা পাশি কলাবিদ্যার উপর মনোযোগি করে তুলতে হবে। বর্তমান সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে লেখাপড়া ও কলা বিদ্যার গুরুত্ব তোলে ধরেন। অন্যান্য বিদ্যালয়ের চেয়ে বিবেকানন্দ বিদ্যানিকেতন ও সঙ্গীত নিকেতন একটু আলাদা উল্লেখ করেন, সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন ট্রাস্টের সদস্য বিকাশ মজুমদার ও অজিত দাশ, সার্বিক সহযোগিতায় ছিলেন বাপ্পী দাশ।

পুরস্কার বিতরনী সভা শেষে সঙ্গীত বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় পরিচালনায় ছিলেন সঙ্গীত নিকেতনের শিক্ষক –শিক্ষিকাবৃন্দ।

আরও খবর 25

Sponsered content