প্রতিনিধি ২ ফেব্রুয়ারি ২০২৫ , ৯:২৬:৩৫ প্রিন্ট সংস্করণ

নুরুল আবছার নূরী : ফটিকছড়ি উপজেলা ২ ইউনিয়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন শাহীন।
৩১ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টা থেকে রাত ৩ টা পর্যন্ত উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভায় অভিযান পরিচালনা করা হয়।
রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৭ জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে জেল প্রদান করা হয়। ১ জনকে দুই মাসের জেল,৪ জনকে পনের দিন করে জেল এবং ২ জন কে ২ দিন করে জেল প্রদান করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে চট্টবাণীকে জানান সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল আমিন শাহীন।