Warning: Undefined variable $query in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "post" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Attempt to read property "ID" on null in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 70

Warning: Undefined property: WP_Error::$cat_ID in /home/jagosong/chattabani.com/wp-content/themes/j-news/single.php on line 92
কক্সবাজার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন করার প্রতিশ্রুতি সালাহউদ্দিন আহমদের

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২৫ , ৯:৫৬:৪৪ প্রিন্ট সংস্করণ

চকরিয়া প্রতিনিধি: বিএনপি সরকার গঠন করলে প্রথম বাজেটেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়া আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এটি হবে সরকারের প্রথম প্রকল্প, এবং ছয় লেনের বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে তার মতো নেতৃত্ব প্রয়োজন।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জেলার চকরিয়া উপজেলার হারবাং বাজারে নির্বাচনী গণসংযোগের ষষ্ঠ দিনের পথসভায় সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রপ্রিয় মানুষের দীর্ঘ রক্তাক্ত সংগ্রামের মুখে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। দেশে এমন নির্বাচন প্রয়োজন যেখানে জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেবে এবং বিএনপির নেতৃত্বে সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।

কক্সবাজার-০১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপির আমলেই কক্সবাজারে দেশের একমাত্র গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। আগামী এক থেকে দেড় বছরের মধ্যেই বন্দরটি সম্পূর্ণভাবে চালু হবে বলে আশা করা যাচ্ছে। তখন কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা জরুরি হয়ে পড়বে, এবং বিএনপি সরকার গঠিত হলে এটিকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণায় নামবেন। দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে, আর এই নির্বাচন হবে ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।

বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে তিনি বলেন, তিনি গণতন্ত্রের জন্য আপসহীন নেতৃত্ব দিয়েছেন। বিএনপি ক্ষমতায় এলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে।

রোববার সকালে তিনি চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নুনাছড়ি, নয়া পাড়া, রাখাইন পাড়া, হারবাং বাজার, কালা সিকদার পাড়া, গুদার পাড়া ও সওদাগর পাড়া পাহাড়তলী এলাকায় গণসংযোগ করেন। বিকেলে তিনি উত্তর হারবাং (সাংগঠনিক) ইউনিয়নে গণসংযোগ শেষে তার বাবার নামে প্রতিষ্ঠিত মৌলভী ছাইদুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন। সেখানে তিনি শিক্ষার মানোন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

গণসংযোগের শুরু থেকে শেষ পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ডজুড়ে তাকে একনজর দেখার জন্য মানুষের উচ্ছ্বসিত উপস্থিতি লক্ষণীয় ছিল। জনতা ব্যাপক উৎসাহ নিয়ে পথসভাগুলোতে অংশ নেয় এবং তার অসমাপ্ত উন্নয়নকাজ সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ ও তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক এবং সাধারণ সম্পাদক এম. মোবারক আলী।

আরও খবর 30

Sponsered content