কক্সবাজার

উখিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৫ , ১১:৩৭:৫৬ প্রিন্ট সংস্করণ

সিরাজুল কবির বুলবুল, উখিয়া প্রতিনিধি: আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উখিয়া অনার্স কলেজ ছাত্রদল নেতা ও কলেজ ছাত্রদলের আগামীদিনের সভাপতি প্রার্থী নুরুল আবছারে নেতৃত্বে ২রা ডিসেম্বর বাদ এশার উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের হাজীরপাড়া জামেমসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এই সময় ছাত্রদল নেতৃবৃন্দ, ছোট ছোট শিশু, কিশোর ও কোরানে হাফেজগণ অশ্রুসিক্ত নয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে আল্লাহ দরবারে দুহাত তুলে মুনাজাত করেন।

মুনাজাত পরিচালনা করেন হাজীর পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হজরত মওলানা নুরুল জালাল হুজুর।

আরও খবর 30

Sponsered content