মহানগর

অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

  প্রতিনিধি ২৬ মে ২০২৫ , ১০:১৮:৪০ প্রিন্ট সংস্করণ

চট্টবাণী : অনূর্ধ্ব-১৪ শিক্ষার্থীদের ১৫ দিনের অ্যাথলেটিকস প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ মে) চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার আবদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ এস এম গিয়াস উদ্দিন বাবর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মসুচির প্রশিক্ষক সাবেক জাতীয় অ্যাথলেট ও সাংবাদিক সোহেল সরওয়ার, কলেজের প্রভাষক সাইফুল্লাহ মুনির, চঞ্চল বিশ্বাস, শ্যামলী রানী ভৌমিকসহ শারিরীক শিক্ষা কলেজ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকরা।

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সমাপ্ত হওয়া প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

এর আগে গত ৫ মে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন।

আরও খবর 25

Sponsered content